× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

যশোর প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ৩০, ২০২৫, ০৩:০৩ পিএম

যশোরে অস্ত্র-মাদকসহ কুখ্যাত লিটন গাজী আটক

যশোর প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ৩০, ২০২৫, ০৩:০৩ পিএম

ছবি: রূপালী বাংলাদেশ

ছবি: রূপালী বাংলাদেশ

যশোরে ৫টি বিদেশী পিস্তল, ৫০ রাউন্ড গুলি, ১০টি ম্যাগাজিন এবং সাড়ে ৪ কেজি গাঁজাসহ কুখ্যাত সন্ত্রাসী লিটন গাজীকে আটক করেছে ডিবি পুলিশ।

রোববার (৩০ নভেম্বর) ভোরে ডিবি পুলিশ তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। লিটন গাজী যশোর সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের মধুগ্রামের নুর ইসলাম গাজীর ছেলে।

জানা গেছে, লিটন গাজী নানা অপরাধের সঙ্গে জড়িত এবং দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র ও মাদক ব্যবসায় যুক্ত ছিলেন। তিনি দেশের বিভিন্ন এলাকায় সন্ত্রাসীদের কাছে মোটা অংকের টাকার বিনিময়ে অস্ত্র বিক্রি করতেন।

এছাড়া ব্যবসায় সহযোগিতার জন্য এলাকায় তার নেতৃত্বে কিশোর গ্যাং গড়ে উঠেছে। লিটনকে অস্ত্র ও মাদকসহ আটক করার পর এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন।

যশোর ডিবি পুলিশের ওসি মঞ্জুরুল হক ভুঞা জানান, গোপন সংবাদের ভিত্তিতে লিটন গাজীর বাড়িতে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের সময় শয়নকক্ষ থেকে ৫টি বিদেশী পিস্তল, ৫০ রাউন্ড গুলি, ১০টি ম্যাগজিন এবং সাড়ে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। লিটন গাজীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!