× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ১৩, ২০২৫, ০৮:৪৭ পিএম

রাতে আসবে সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি যুবকের মরদেহ

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ১৩, ২০২৫, ০৮:৪৭ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে শান্ত (২৪) নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। নিহত শান্ত উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের মোহাম্মদপুর ডাংয়েরপাড়া গ্রামের শিপন আলীর ছেলে।

জানা গেছে, ৫ ডিসেম্বর রাত ২টার দিকে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের আশ্রয়ণ বিওপি এলাকার সীমান্ত পিলার ১৫৪/৩-এস এর কাছে এ ঘটনা ঘটে। এ সময় ভারতীয় ১৪৬ বিএসএফ কোম্পানির উদয়নগর ক্যাম্প থেকে গুলি ছোড়া হলে শান্ত গুলিবিদ্ধ হন। ঘটনার সময় এলাকাবাসী তিনটি গুলির শব্দ শুনতে পান। পরে শান্তর পরিবার বিষয়টি বিজিবিকে জানায়। বিএসএফ গুরুতর আহত অবস্থায় শান্তকে ভারত সীমান্ত থেকে ধরে নিয়ে মুর্শিদাবাদ জেলার হোগলবাড়ী থানায় হস্তান্তর করে। সেখান থেকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

কুষ্টিয়া বিজিবির ব্যাটালিয়ন কমান্ডার লে. কর্নেল রাশেদ কামাল জানান, নিহত শান্ত একজন মাদক চোরাকারবারি ছিলেন। ভারতীয় সীমান্তে অনুপ্রবেশের সময় তিনি গুলিবিদ্ধ অবস্থায় বিএসএফের হাতে আটক হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

তিনি আরও জানান, নিহতের মরদেহ শনিবার (১৩ ডিসেম্বর) রাতে আনুষ্ঠানিক প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কথা রয়েছে।
 

রূপালী বাংলাদেশ

Link copied!