চুয়াডাঙ্গা সদর উপজেলা শহরের শেখপাড়া এলাকা থেকে অস্ত্র ও দেশীয় ধারালো সরঞ্জামসহ রিকন মিয়া (৪৩) নামে এক সন্ত্রাসীকে আটক করেছে যৌথ বাহিনী।
রোববার (১৪ ডিসেম্বর) ভোর ৫ টার দিকে অভিযান পরিচালনা করা হয়। আটককৃত রিকন সদর উপজেলার শেখপাড়া এলাকার মৃত সেলিমের ছেলে।
যৌথ বাহিনী সূত্রে জানা যায়, মেজর মোঃ সালমান হকের নেতৃত্বে টিমটি গোপন সংবাদের ভিত্তিতে রিকনের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে।
বাড়ি তল্লাশি করে একটি ইলেকট্রিক ইস্টার্ন গান, ১টি রামদা, ১টি তলোয়ার, ১টি চাকু ও একটি মোবাইল সেট উদ্ধার করা হয়েছে।
মেজর মোঃ সালমান হক জানান, আটককৃত রিকনকে চুয়াডাঙ্গা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
সদর থানার ওসি মিজানুর রহমান জানান, এই ঘটনায় সদর থানার এসআই মানজারুল ইসলাম বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন