জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।
রোববার (১৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান। এ সময় উপস্থিত ছিলেন: উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রব, বিভিন্ন অনুষদের ডিন, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার, প্রক্টর, আবাসিক হলগুলোর প্রভোস্টবৃন্দসহ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, অফিসার সমিতি, কর্মচারী সমিতি ও কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দ।
উপাচার্যের শ্রদ্ধাঞ্জলি নিবেদনের পর পর্যায়ক্রমে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, বিভিন্ন হলের প্রভোস্টবৃন্দ, জাকসুর সহসভাপতি আব্দুর রশিদ জিতু ও সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলামের নেতৃত্বে জাকসুর নেতৃবৃন্দ এবং বিভিন্ন পেশাজীবী সংগঠন শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
শ্রদ্ধাঞ্জলি নিবেদনকালে উপস্থিত সবাই ১৯৭১ সালের এই দিনে শহীদ হওয়া জাতির শ্রেষ্ঠ সন্তানদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাদের আত্মত্যাগের প্রতি সম্মান জানান।



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন