× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

খুলনা ব্যুরো

প্রকাশিত: ডিসেম্বর ১৪, ২০২৫, ০৮:৫০ পিএম

কেএমপির নতুন কমিশনার হিসেবে দায়িত্ব নিলেন জাহিদুল হাসান

খুলনা ব্যুরো

প্রকাশিত: ডিসেম্বর ১৪, ২০২৫, ০৮:৫০ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

অনাড়ম্বর ও সৌহার্দ্যপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) নতুন পুলিশ কমিশনার হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন মোহাম্মদ জাহিদুল হাসান।

রোববার (১৪ ডিসেম্বর) দুপুর ১টা ৫ মিনিটে কেএমপি সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে তিনি বিদায়ী পুলিশ কমিশনার মো. জুলফিকার আলী হায়দারের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।

দায়িত্বভার গ্রহণ উপলক্ষে নবাগত পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান বিদায়ী কমিশনারকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা জানান। পরে প্রচলিত রীতি অনুযায়ী দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ সংক্রান্ত সকল আনুষ্ঠানিক কার্যক্রম সম্পন্ন করা হয়।

দায়িত্ব গ্রহণের পর বক্তব্যে নবাগত পুলিশ কমিশনার বলেন, ‘খুলনা মহানগরীর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও সুসংহত রাখা, অপরাধ দমন এবং জনবান্ধব পুলিশিংয়ের মাধ্যমে একটি নিরাপদ ও বাসযোগ্য নগরী গড়ে তোলাই হবে তার প্রধান লক্ষ্য। এ লক্ষ্যে তিনি খুলনা মহানগরীর সম্মানিত নাগরিক সমাজ, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী, প্রশাসনের বিভিন্ন দপ্তর এবং সকল শ্রেণি-পেশার মানুষের সার্বিক সহযোগিতা কামনা করেন। সম্মিলিত প্রচেষ্টায় খুলনাকে শান্তিপূর্ণ, নিরাপদ ও অপরাধমুক্ত নগরীতে রূপান্তর করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন: কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) আবু রায়হান মুহাম্মদ সালেহ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস্) মোহাম্মদ রাশিদুল ইসলাম খান, বিপিএম-সেবা, পিপিএম (বার), অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড প্রটোকল) মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ, পিপিএম-সেবা-সহ উপ-পুলিশ কমিশনার, অতিরিক্ত উপ-ডেপুটি পুলিশ কমিশনার এবং সহকারী পুলিশ কমিশনারবৃন্দ।

Link copied!