সিলেট শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জানা গেছে, অভিযানটি ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’-এর অংশ হিসেবে পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতার হওয়া নেতাকর্মীদের মধ্যে রয়েছেন— আওয়ামী লীগের সক্রিয় সদস্য তায়েফ আহমদ, মো. ফেরদৌস রহমান, স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক কমিটির সদস্য তানজির আলী, মোগলাবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহসভাপতি আবিদুর রহমান আবিল, মুমিনুল ইসলাম মুমিন ও মহানগর যুবলীগের সক্রিয় সদস্য তুহেল আহমদ।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মো. সাইফুল ইসলাম জানান, গ্রেফতারকৃত সবাই বিস্ফোরক, সন্ত্রাসবিরোধী আইন ও দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলার আসামি। তাদেরকে আদালতের মাধ্যমে আইনগত প্রক্রিয়া শেষে সোপর্দ করা হয়েছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন