× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০২৫, ১২:৪২ পিএম

রেলপথ অবরোধ, উত্তর ও দক্ষিণবঙ্গের ট্রেন চলাচল বন্ধ

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০২৫, ১২:৪২ পিএম

৭ দফা দাবিতে রেলপথ অবরোধ করেছে স্থানীয়রা।     ছবি- সংগৃহীত

৭ দফা দাবিতে রেলপথ অবরোধ করেছে স্থানীয়রা। ছবি- সংগৃহীত

কুষ্টিয়ার মিরপুরে স্টেশন মাস্টারের পদায়ন ও স্টেশন সংস্কারসহ ৭ দফা দাবিতে রেলপথ অবরোধ করেছে স্থানীয়রা। এ সময় খুলনা থেকে রাজশাহীগামী কপোতাক্ষ এক্সপ্রেস এবং রাজশাহী থেকে খুলনাগামী মহানন্দা এক্সপ্রেস ট্রেন আটকে দেন তারা। ফলে উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

মিরপুর উন্নয়ন পরিষদের ব্যানারে আজ সোমবার সকাল সাড়ে ৯টা থেকে কয়েক হাজার মানুষ এই কর্মসূচি পালন করছেন।

সকাল সাড়ে ১০টার দিকে মিরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাজমুল ইসলাম এসে ৭ দিনের মধ্যে সমস্যা সমাধানের আশ্বাস দিলেও আন্দোলনকারীরা তা প্রত্যাখ্যান করেন।

এ বিষয়ে মিরপুর উন্নয়ন পরিষদের সভাপতি নজরুল করিম বলেন, প্রায় দেড়শ বছরের ঐতিহ্যবাহী এই স্টেশনটি রেলওয়ে কর্তৃপক্ষের অবহেলার কারণে বন্ধের পথে। এখানে গত ৩ বছর যাবৎ স্টেশন মাস্টার নেই। দীর্ঘদিন ধরে স্টেশনের সংস্কারও করা হয় না। আমরা এই বিষয়ে রেলওয়ের কর্তৃপক্ষের সঙ্গে বারবার কথা বলেও কোনো লাভ হয়নি, তাই এই আন্দোলন।

দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

রূপালী বাংলাদেশ

Link copied!