× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ১৬, ২০২৫, ০৮:১০ পিএম

নৌবাহিনীর যুদ্ধজাহাজ জনসাধারণের জন্য উন্মুক্ত

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ১৬, ২০২৫, ০৮:১০ পিএম

বনৌজা কুশিয়ারা যুদ্ধজাহাজ জনসাধারণের দর্শনের জন্য উন্মুক্ত করা হয়েছে। ছবি- রূপালী বাংলাদেশ

বনৌজা কুশিয়ারা যুদ্ধজাহাজ জনসাধারণের দর্শনের জন্য উন্মুক্ত করা হয়েছে। ছবি- রূপালী বাংলাদেশ

মহান বিজয় দিবসে পটুয়াখালীর পায়রা সমুদ্র বন্দরে বাংলাদেশ নৌবাহিনীর বনৌজা কুশিয়ারা যুদ্ধজাহাজ জনসাধারণের দর্শনের জন্য উন্মুক্ত করা হয়েছে।

এ সময় সাধারণ মানুষ এ জাহাজের কলাকৌশল ও ব্যবহৃত যন্ত্রাংশ দেখন। সরাসরি জাহাজ পরিদর্শনের সুযোগ পাওয়ায় খুশি আগতরা।

মঙ্গলবার দুপুর ২টা থেকে সূর্যাস্ত পর্যন্ত পায়রা বন্দরে (সার্ভিস জেটি) বাংলাদেশ নৌবাহিনীর বানৌজা কুশিয়ারা জাহাজটি জনসাধারণের দর্শনের জন্য উন্মুক্ত করা হয়।

জাহাজটি এক নজর দেখতে জেলার বিভিন্ন স্থান থেকে পায়রা বন্দরে আসে স্থানীয় ও পর্যটকরা। এ সময় জাহাজের কলাকৌশল ও ব্যবহৃত যন্ত্রাংশ দেখন আগতরা।

বানৌজা কুশিয়ারার অধিনায়ক
লেফটেন্যান্ট স এম জায়েদুল ইসলাম বলেন, এই দিনে জনসাধারণের জন্য জাহাজটি উন্মুক্ত করায় সাধারণ মানুষ ও নৌবাহিনীর মধ্যে সম্পর্কের উন্নয়ন হচ্ছে।

তিনি আরও বলেন, নতুন প্রজন্মে আমাদের সম্বন্ধে জানতে পারছে এবং দেশ গঠন ও দেশ সেবায় বাংলাদেশ নৌবাহিনীতে যোগদানের জন্য উদ্বুদ্ধ হবে বলে তিনি আশা ব্যক্ত করেন। 

এদিকে কলাপাড়া, মহিপুর, কুয়াকাটায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!