× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

জকিগঞ্জ (সিলেট) প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ১৭, ২০২৫, ০৩:৩৫ পিএম

পূর্ব শত্রুতার জেরে হামলায় বাবা-ছেলে আহত, আটক দুই

জকিগঞ্জ (সিলেট) প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ১৭, ২০২৫, ০৩:৩৫ পিএম

আহত তিনজন। ছবি : রূপালী বাংলাদেশ

আহত তিনজন। ছবি : রূপালী বাংলাদেশ

সিলেটের জকিগঞ্জ উপজেলার সুলতানপুর ইউনিয়নের এলংজুরী গ্রামে পূর্বশত্রুতার জেরে এক নির্মম হামলার ঘটনা ঘটেছে। এতে আবদুল শুক্কুর ও তার ছেলে আবুল কাশেম গুরুতর আহত হয়েছেন। ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে দুইজনকে আটক করেছে।

বুধবার (১৭ ডিসেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার ইলাবাজ এলাকায় হামলার ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, আবদুল শুক্কুর ও তার ছেলে আবুল কাশেম খড় আনতে ইলাবাজ এলাকায় গেলে প্রতিবেশী মৃত ফজল আলীর ছেলে নাজিম উদ্দীন তাদের গতিবিধি লক্ষ্য করেন। পরে তিনি মোবাইল ফোনে তার ভাই মারুফ আহমদ, নাসির উদ্দীন, ছেলে সাব্বির আহমদসহ কয়েকজনকে ডেকে নেন।

এরপর ৮-১০ জনের একটি দল দেশি অস্ত্র নিয়ে অতর্কিতে আবদুল শুক্কুর ও তার ছেলের ওপর হামলা চালায়। একপর্যায়ে হামলাকারীরা তাদের একটি কাদাযুক্ত গর্তে ফেলে রেখে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় বাবা-ছেলেকে উদ্ধার করে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের অবস্থার অবনতি হলে চিকিৎসক দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

ঘটনার খবর পেয়ে জকিগঞ্জ থানার ওসি মো. আবদুর রাজ্জাকের নির্দেশে থানার মিডিয়া কর্মকর্তা এসআই মিরাজুল ইসলামসহ পুলিশের একটি টিম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে আহতদের খোঁজখবর নেন। পরে তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত নাজিম উদ্দীনের ছেলে সাব্বির আহমদ ও তার ভাই নাসির উদ্দীনকে আটক করে পুলিশ।

এলংজুরী গ্রামের নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, নাজিম উদ্দীনের পরিবার দীর্ঘদিন ধরে এলাকায় নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। স্কুল, মসজিদ, রাস্তাঘাট ও সাধারণ মানুষের জমি জোরপূর্বক দখল করে ভোগদখল করাকে তারা এক প্রকার পেশায় পরিণত করেছে বলে অভিযোগ রয়েছে। সম্প্রতি এই পরিবারের বিরুদ্ধে একাধিক হামলার অভিযোগ ও মামলা চলমান।

পুলিশ জানিয়েছে, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!