× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ১৭, ২০২৫, ০৬:২৬ পিএম

হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ১৭, ২০২৫, ০৬:২৬ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

মহান বিজয় দিবস উপলক্ষে একদিন বন্ধ থাকার পর দিনাজপুরের হাকিমপুর হিলি স্থলবন্দরে পুনরায় আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে।

বুধবার (১৭ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টা থেকে ভারতের সঙ্গে এ বন্দরের মাধ্যমে পণ্য আমদানি-রপ্তানি স্বাভাবিকভাবে চালু হয়। তবে বিজয় দিবসের দিনও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিল।

হিলি সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফেরদৌস রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, মহান বিজয় দিবস উপলক্ষে একদিন আমদানি-রপ্তানি বন্ধ ছিল। ছুটি শেষে বুধবার দুপুর থেকে পুনরায় ভারতের সঙ্গে বাণিজ্যিক কার্যক্রম শুরু হয়েছে। বর্তমানে বন্দরের অভ্যন্তরীণ সকল কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

তিনি আরও বলেন, ভারত থেকে পণ্যবাহী ট্রাক বন্দরে প্রবেশ করতে শুরু করেছে। এসব ট্রাক থেকে পণ্য আনলোড করে দেশীয় ট্রাকে লোড করা হচ্ছে এবং সেগুলো দেশের বিভিন্ন অঞ্চলে পাঠানো হচ্ছে। এতে ব্যবসায়ী, শ্রমিক ও সংশ্লিষ্টদের মধ্যে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে।

এদিকে হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ওসি আরিফুল ইসলাম জানান, ‘বিজয় দিবস উপলক্ষে স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক ছিল। আজও সেই যাত্রী পারাপার নিয়মিতভাবে চলছে।’

জাতীয় দিবস ও সরকারি ছুটির দিনে হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম সাময়িকভাবে বন্ধ থাকলেও ইমিগ্রেশন কার্যক্রম চালু থাকে।

Link copied!