× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২৬, ০৯:১৪ এএম

মামুনুল হকসহ ৬ প্রার্থীর প্রার্থিতা প্রত্যাহার

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২৬, ০৯:১৪ এএম

মামুনুল হক। ছবি : সংগৃহীত

মামুনুল হক। ছবি : সংগৃহীত

বাগেরহাটের চারটি সংসদীয় আসনে বিএনপির বিদ্রোহী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), খেলাফত মজলিসসহ মোট ছয় প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন। মঙ্গলবার (২০ জানুয়ারি) মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে তারা নিজ নিজ প্রার্থিতা প্রত্যাহার করেন।

জেলা রিটার্নিং কর্মকর্তার দপ্তর সূত্রে জানা গেছে, বাগেরহাট-১ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের (রিকশা প্রতীক) আমির মাওলানা মামুনুল হক তার মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।

বাগেরহাট-২ আসনে স্বতন্ত্র প্রার্থী জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম, বাংলাদেশ খেলাফত মজলিসের (রিকশা প্রতীক) মাওলানা রমিজ উদ্দিন এবং খেলাফত মজলিসের (দেয়ালঘড়ি প্রতীক) বালী নাসের ইকবাল মনোনয়নপত্র প্রত্যাহার করেন।

বাগেরহাট-৩ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মোল্লা মো. রহমাতুল্লাহ এবং বাংলাদেশ খেলাফত মজলিসের (রিকশা প্রতীক) মো. জুলফিকার হোসেন তাদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন।

এনসিপি, খেলাফত মজলিস ও বাংলাদেশ খেলাফত মজলিসের নেতারা জানান, ১০-দলীয় জোটের সিদ্ধান্ত অনুযায়ী তারা প্রার্থিতা প্রত্যাহার করেছেন এবং জোটের মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করবেন।

অন্যদিকে বিএনপির সাবেক জেলা সভাপতি ও স্বতন্ত্র প্রার্থী এম এ সালাম বলেন, দলীয় সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি মনোনয়ন প্রত্যাহার করেছেন এবং দলের প্রার্থীর পক্ষে কাজ করবেন।

ছয়জন প্রার্থীর মনোনয়ন প্রত্যাহারের পর বর্তমানে বাগেরহাট জেলার চারটি আসনে মোট ২৩ বৈধ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বাগেরহাট-১ আসনে আটজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। তারা হলেন—বিএনপির কোপিল কৃষ্ণ মণ্ডল, স্বতন্ত্র প্রার্থী জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য এম এ এইচ সেলিম, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. মাসুদ রানা, ১০-দলীয় জোটের প্রার্থী জামায়াতের মাওলানা মশিউর রহমান খান, বাংলাদেশ মুসলিম লীগের আবু সবুর শেখ, এবি পার্টির মোহাম্মদ আমিনুল ইসলাম, জাতীয় পার্টির (জেপি) এস এম গোলাম সরোয়ার এবং মুসলিম লীগের এমডি শামসুল হক।

বাগেরহাট-২ আসনে চারজন প্রার্থী রয়েছেন। তারা হলেন বিএনপির ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন, স্বতন্ত্র প্রার্থী এম এ এইচ সেলিম, ১০-দলীয় জোটের জামায়াত প্রার্থী শেখ মঞ্জুরুল হক রাহাদ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের অ্যাডভোকেট আতিয়ার রহমান।

বাগেরহাট-৩ আসনে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। তারা হলেন—বিএনপির ড. শেখ ফরিদুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী এম এ এইচ সেলিম, ১০-দলীয় জোটের জামায়াত প্রার্থী অ্যাডভোকেট আব্দুল ওয়াদুদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের জিল্লুর রহমান এবং জাসদের মো. হাবিবুর রহমান মাস্টার।

বাগেরহাট-৪ আসনে কোনো প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেননি। এই আসনে ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। তারা হলেন— বিএনপির সোমনাথ দে, স্বতন্ত্র প্রার্থী কাজী খায়রুজ্জামান শিপন, ১০-দলীয় জোটের জামায়াত প্রার্থী অধ্যক্ষ আব্দুল আলিম, ইসলামী আন্দোলনের ওমর ফারুক, জাসদের মো. আ. লতিফ খান এবং জাতীয় পার্টি (জেপি)-এর সাজন কুমার মিস্ত্রি।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক গোলাম মো. বাতেন জানান, মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে ছয়জন বৈধ প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন। বর্তমানে জেলায় ২৩ বৈধ প্রার্থী রয়েছেন। আজ বুধবার প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!