× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০২৬, ০৬:১৫ পিএম

সন্তানের মৃত্যু নিশ্চিত করে ছাত্রলীগ নেতার স্ত্রীর ‘আত্মহত্যা’

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০২৬, ০৬:১৫ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি জুয়েল হাসান সাদ্দামের স্ত্রী স্বর্ণালীর (২২) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার শিশুসন্তান মো. নাফিজকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তারও মৃত্যু হয়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে বাগেরহাট সদর উপজেলার একটি বাসা থেকে স্বর্ণালীর মরদেহ উদ্ধার করা হয়। পরে তার অসুস্থ শিশুসন্তানকে দ্রুত বাগেরহাট সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা আরও জানায়, প্রথমে সাদ্দামের স্ত্রী তার শিশুসন্তানকে পানিতে ডুবিয়ে হত্যা করেন এবং পরে নিজে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেন।


ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বাগেরহাট সদর থানার ওসি মাসুম খান জানান, মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

রূপালী বাংলাদেশ

Link copied!