× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ২১, ২০২৬, ০৯:৫৮ এএম

প্রতিকূল আবহাওয়ায় ষাটগম্বুজ মসজিদে ঈদের ৩ জামাত অনুষ্ঠিত

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ২১, ২০২৬, ০৯:৫৮ এএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

প্রতিকূল আবহাওয়ার মধ্যেও বাগেরহাটের ঐতিহ্যবাহী ষাটগম্বুজ মসজিদে পবিত্র ঈদুল ফিতরের তিনটি জামাত যথাযোগ্য মর্যাদায় অনুষ্ঠিত হয়েছে। প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে দূর-দূরান্ত থেকে আগত মুসল্লিরা জামাতে অংশ নেন।

শনিবার (২১ মার্চ) ঐতিহাসিক এই মসজিদ প্রাঙ্গণে সকাল সাড়ে ৭টায় প্রথম জামাত, সকাল ৮টা ১৫ মিনিটে দ্বিতীয় জামাত এবং সকাল ৯টায় তৃতীয় ও শেষ জামাত অনুষ্ঠিত হয়। 

প্রথম জামাতে ইমামতি করেন হাফেজ মাওলানা মো. খালিদ, দ্বিতীয় জামাতে মো. নাসির উদ্দিন এবং তৃতীয় জামাতে ইমামতি করেন হাফেজ মাওলানা মো. এনামুল হক।

এ সময় উপস্থিত ছিলেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মঞ্জুরুল হক রাহাদ, জেলা প্রশাসক গোলাম মো. বাতেন ও জেলা বিএনপির সমন্বয়ক এম এ সালামসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা, নেতাকর্মী ও সাধারণ মুসল্লিরা।

নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

Link copied!