ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

মেলার নামে বন্যপ্রাণী হত্যা ও বাণিজ্যের অভিযোগ

বাগেরহাট প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ১৪, ২০২৬, ০৬:৪৫ পিএম
ছবি : রূপালী বাংলাদেশ

বাগেরহাটের চিতলমারী উপজেলার ডাকাতিয়া গ্রামে চৈত্র সংক্রান্তির মেলাকে ঘিরে প্রকাশ্যে বন্যপ্রাণী হত্যা ও বাণিজ্যের অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রশাসনের দায়িত্বহীনতা নিয়েও প্রশ্ন উঠেছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে সংক্রান্তির ঐতিহ্যবাহী এ মেলায় বিভিন্ন স্থান থেকে আসা কিছু অসাধু ব্যবসায়ী প্রকাশ্যে বন্যপ্রাণী জবাই করে প্রতি কেজি ১৭০০ টাকায় বিক্রি করছে বলে অভিযোগ পাওয়া গেছে।

প্রকাশ্যে এসব কর্মকাণ্ড চললেও প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখা যায়নি।

মেলা কমিটির সভাপতি অলোক বিশ্বাস অভিযোগ অস্বীকার করে বলেন, মেলায় প্রকাশ্যে কোনো বন্যপ্রাণী বিক্রি হচ্ছে না। যদি এমন কিছু পাওয়া যায়, তবে তাদের দোকান বন্ধ করে দেওয়া হবে।

এ বিষয়ে চিতলমারী থানার ওসি মো. নজরুল ইসলাম বলেন, এ বিষয়ে উপজেলা প্রশাসন ও বন্যপ্রাণী কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করতে হবে।