× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২৩, ২০২৬, ০৮:৪৮ পিএম

গান গাইতে না পারায় শিক্ষার্থীকে বেধড়ক পেটালেন শিক্ষক

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২৩, ২০২৬, ০৮:৪৮ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

বাগেরহাটের রামপাল উপজেলার মল্লিকের বেড় ইউনিয়নের সন্ন্যাসী স্কুল অ্যান্ড কলেজের এক শিক্ষার্থীকে অমানবিক নির্যাতনের অভিযোগ উঠেছে ধর্ম শিক্ষক আমিন গাজীর বিরুদ্ধে। ভুক্তভোগী শিক্ষার্থী একই এলাকার রাজিব তালুকদারের ছেলে নেওয়াজ তালুকদার (১২)। সে বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে শ্রেণিকক্ষে গান গাওয়াকে কেন্দ্র করে শিক্ষক আমিন গাজী শিক্ষার্থী নেওয়াজ তালুকদারকে শারীরিকভাবে নির্যাতন করেন।

শিক্ষার্থী নেওয়াজ তালুকদার বলেন, স্যার আমাকে গান গাইতে ডেকেছিলেন। আমি গান গাইতে পারব না বললে স্যার আমাকে একটি বাড়ি (বেত্রাঘাত) দেন। পরে তিনি বলেন, গান না গাইলে আমাকে ১০টি বাড়ি দেওয়া হবে। ভয়ে আমি সেখান থেকে সরে আসি। এরপর অন্য একজন গান গাইলে স্যার আমাকে সন্দেহ করেন এবং বেধড়ক মারধর করেন।

শিক্ষক আমিন গাজীর মুঠোফোনে ফোন করলে তার মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া যায়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রশান্ত কুমার পাল জানান, তিনি পরীক্ষার হলে দায়িত্বে থাকায় ঘটনাস্থলে উপস্থিত থাকতে পারেননি। বিষয়টি জানতে পেরে তিনি সহকারী প্রধান শিক্ষককে শিক্ষার্থীর বাড়িতে সমাধানের জন্য পাঠিয়েছেন।

Link copied!