ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

খানজাহান আলী (রহ.) মাজারে কুমিরের হামলায় নিহত শিশুর বাদ জোহর জানাজা, দাফন মাজার গণকবর স্থানে

বাগেরহাট প্রতিনিধি
প্রকাশিত: জুন ২, ২০২৬, ১০:৫৫ এএম

বাগেরহাটের ঐতিহাসিক সংলগ্ন দিঘিতে কুমিরের হামলায় নিহত ফাতেমা (৮) নামে শিশুর জোহরের নামাজের পর জানাজা অনুষ্ঠিত হবে। 

মাজার কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, জানাজা শেষে মাজার সংলগ্ন গণকবর স্থানে শিশুটিকে দাফন করা হবে।

এর আগে সোমবার (১ জুন) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে মাজারের মহিলা ঘাট এলাকায় গোসল করতে নামলে একটি কুমির ফাতেমাকে পানির নিচে টেনে নিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও মাজার কর্তৃপক্ষ উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ তল্লাশির পর মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে মাজারের খাদেমরা শিশুটির মরদেহ উদ্ধার করেন।

খানজাহান আলী (রহ.) মাজারের প্রধান খাদেম ফকির তরিকুল ইসলাম জানান, নিহত শিশুর জানাজা জোহরের নামাজের পর অনুষ্ঠিত হবে এবং পরে মাজার সংলগ্ন গণকবর স্থানে দাফন করা হবে।

মর্মান্তিক এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।