× UCB Sticker Card
শনিবার, ১৩ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

প্রকাশিত: আগস্ট ২৯, ২০২৫, ১০:৪০ পিএম

পুলিশের পোশাকে ডাকাতি, আটক ২

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

প্রকাশিত: আগস্ট ২৯, ২০২৫, ১০:৪০ পিএম

রামপালে পুলিশের পোশাক পড়ে ডাকাতি করে পালিয়ে যাওয়ার সময় আটক ২। ছবি- রূপালী বাংলাদেশ

রামপালে পুলিশের পোশাক পড়ে ডাকাতি করে পালিয়ে যাওয়ার সময় আটক ২। ছবি- রূপালী বাংলাদেশ

বাগেরহাটের রামপালে পুলিশের পোশাক পরে ডাকাতি করে পালিয়ে যাওয়ার সময় ডাকাত দলের প্রধানসহ দুই জনকে আটক করা হয়েছে। 

শুক্রবার (২৯ আগস্ট) সকালে রামপাল থানা পুলিশ অভিযান চালিয়ে মোল্লাহাট এলাকা থেকে তাদের আটক করে।

আটককৃতরা হলেন: ডাকাত দলের প্রধান ও নরসিংদী জেলার মাদবদি উপজেলার তারা মিয়ার ছেলে মো. রিয়াজ (৩০) এবং অপরজন গাজীপুর জেলার সদর উপজেলার সাইদলু হোসেনের ছেলে আল আমিন (৪০)। তাদেরকে রামপাল থানায় এনে জিজ্ঞাসাবাদ চলছে বলে জানিয়েছেন ওসি আতিকুর রহমান। 

তিনি বলেন, এ ঘটনায় জড়িত আরও ৫/৬ জন অভিযানের সময় পালিয়ে যায়। তবে তাদের আটকে অভিযান অব্যাহত রয়েছে। 

রামপাল থানার ওসি আতিকুর রহমান জানান, ‘উপজেলার গৌরম্ভা ইউনিয়নের চিত্রা গ্রামের আসাদের বাড়িতে বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাত ২টায় পুলিশের পোশাক পরে সংঘবদ্ধ একটি দল ডাকাতি করে। এ সময় ওই বাড়ি থেকে তারা নগদ পাঁচ লক্ষ টাকাসহ স্বর্ণালংকার ডাকাতি করে পালিয়ে যায় তারা। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পরে প্রযুক্তি ব্যবহার করে শুক্রবার (২৯ আগস্ট) সকাল ৭টায় ডাকাত দলের প্রধান রিয়াজ ও তার সহযোগী আল আমিনকে আটক করা হয়। এ সময় এই ডাকাত দলের ৫/৬ জন পালিয়ে যায়।’

তিনি বলেন, ‘এ সময় আটককৃতদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত মোবাইল হ্যাকিং ডিভাইস, দুটি ককটেল, চার সেট পুলিশের পোশাক, ডাকাতি করা পাঁচ লক্ষ ১৬ হাজার টাকা, গ্রিলড ও গ্যাস কাটার ও তিনটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।’

আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের শেষে শনিবার (৩০ আগস্ট) বাগেরহাট জেলা আদালতে পাঠানো হবে বলেও জানান রামপাল থানার ওসি আতিকুর রহমান।

Link copied!