ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

আলীকদমে ট্রাস্ট ব্যাংকের ১২৩তম শাখার উদ্বোধন

বান্দরবান প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০২৬, ১০:০০ এএম
আলীকদমে ট্রাস্ট ব্যাংকের ১২৩তম শাখার উদ্বোধন। ছবি : রূপালী বাংলাদেশ

বান্দরবানের আলীকদম উপজেলায় নানা আয়োজনের মধ্য দিয়ে ট্রাস্ট ব্যাংক লিমিটেডের ১২৩তম শাখার উদ্বোধন করা হয়েছে । 

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে আলীকদম বাজারে আলীকদম সেনাজোনের উদ্যোগ ও ব্যবস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে কেক কেটে শাখাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ট্রাস্ট ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক আহসান জামান চৌধুরী।

উদ্বোধন অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমান্ডিং অফিসার কর্নেল মো. তারিকুল ইসলাম, কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ, লেফটেন্যান্ট কর্নেল নূর মোহাম্মদ সিদ্দিক সেলিম, লেফটেন্যান্ট কর্নেল মো. আশিকুর রহমান এবং আলীকদম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মেজর খন্দকার মোশতাক আহমেদ।

এ ছাড়া অনুষ্ঠানে আলীকদম বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী, ট্রাস্ট ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

উদ্বোধন অনুষ্ঠান শেষে ট্রাস্ট ব্যাংকের সৌজন্যে আলীকদম উপজেলার নয়াপাড়া ইউনিয়নের মারমাপাড়া এলাকায় গরিব, অসহায় ও শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়।

কম্বল বিতরণ অনুষ্ঠানে অতিথিদের সঙ্গে উপস্থিত ছিলেন নয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ কফিল উদ্দীন।