× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

লামা (বান্দরবান) প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ২৮, ২০২৪, ০৬:৩৩ পিএম

৪০ বছর পর সাবেক মন্ত্রীর দখল থেকে সরকারি জায়গা উদ্ধার

লামা (বান্দরবান) প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ২৮, ২০২৪, ০৬:৩৩ পিএম

ছবি: রূপালী বাংলাদেশ

ছবি: রূপালী বাংলাদেশ

দীর্ঘ ৪০ বছর পর পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী বীর বাহাদুর উশৈশিং এর মালিকানাধীন ভেনাস রিসোর্টের দখল থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের ১ এক একর জায়গা উদ্ধার করা হয়েছে।

সোমবার (২৮ অক্টোবর), দুপুর ১২ টার দিকে বান্দরবান পৌর এলাকায়  বান্দরবান জেলা প্রশাসন এই জায়গা উদ্ধার করে এবং বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডকে জায়গাটি বুঝিয়ে দেওয়া হয়।

বান্দরবানের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)  মিজানুর রহমান বলেন, জায়গাগুলো জনপ্রশাসন মন্ত্রনালয় বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের। তাই এগুলো তাদেরকে হস্তান্তর করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন, বান্দরবান জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক এস এম মনজুরুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মিজানুর রহমান, বান্দরবান সদর উপজেলা নির্বাহী অফিসার উম্মে হাবীবা মীরা, সহকারী কমিশনার (ভুমি) মো. ফয়সল উদ্দিন প্রমূখ।

আরবি/জেডআর

Link copied!