× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ৩, ২০২৬, ০১:৫৭ পিএম

পরিবেশের ভারসাম্য রক্ষায় বন্যপ্রাণী সংরক্ষণের দাবি

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ৩, ২০২৬, ০১:৫৭ পিএম

সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মানববন্ধন। ছবি : রূপালী বাংলাদেশ

সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মানববন্ধন। ছবি : রূপালী বাংলাদেশ

বরগুনার পাথরঘাটায় বিশ্ব বন্যপ্রাণী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (৩ মার্চ) বেলা ১১টার দিকে হরিণঘাটা বন কেন্দ্রের বিট কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এর আগে হরিণঘাটা বন এলাকায় বন্যপ্রাণী সংরক্ষণে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে র‌্যালি ও মানববন্ধন করা হয়।

বেসরকারি উন্নয়ন সংস্থা সিএনআরএসের ফিসনেট প্রকল্পের উদ্যোগে আলোচনা সভায় হরিণঘাটা বিটের বিট কর্মকর্তা নারায়ণ চন্দ্রের সভাপতিত্বে বক্তব্য দেন পাথরঘাটা সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) মো. সগির আলম, ইউপি সদস্য শাহ আলম, দুলল মিয়া, রেজাউল ইসলাম, ফিসনেট প্রকল্পের আরাফাত রহমান, অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা নজরুল ইসলাম, উপকূল অনুসন্ধানী সাংবাদিক ও গবেষক শফিকুল ইসলাম খোকন প্রমুখ।

বক্তারা বলেন, বন্যপ্রাণী সংরক্ষণ করতে হলে আগে মানুষকে সচেতনতার বিকল্প নেই। আগে আমাদের সচেতন হতে হবে। বনের ও বন্যপ্রাণীর বিষয়ে গুরুত্ব বুঝতে হবে।

মানুষের জন্য, মানুষের জীবিকার জন্য এবং পরিবেশের ভারসাম্য বজায় আমাদের বন্যপ্রাণী হত্যা, নিধন থেকে বিরত থাকতে হবে বলে জানান বক্তারা।

রূপালী বাংলাদেশ

Link copied!