× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বরগুনা প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১৫, ২০২৬, ০৩:০০ এএম

বরগুনায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মৃত্যু ২, আহত ৩ জন

বরগুনা প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১৫, ২০২৬, ০৩:০০ এএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

বরগুনার আমতলীতে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সন্ধ্যা ছয়টার দিকে পটুয়াখালী–কুয়াকাটা মহাসড়কের আমতলী ফায়ার সার্ভিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি অটোরিকশা মহিষকাটা এলাকা থেকে আমতলীর দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটিকে ধাক্কা দেয়। সংঘর্ষের পর ট্রাকটি পালানোর চেষ্টা করলে স্থানীয় লোকজন সেটি আটক করেন।

দুর্ঘটনায় অটোরিকশায় থাকা যাত্রীরা গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসকেরা প্রাথমিক চিকিৎসা দেন। পরে অবস্থার অবনতি হওয়ায় তাঁদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

হাসপাতালে নেওয়ার পথে মো. বেল্লাল মারা যান। পরে গুরুতর আহত মো. মিরাজুল ইসলামকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান।

আহত অটোরিকশাচালক মো. ফাহাদসহ জসিম সিকদার ও তুহিন চিকিৎসাধীন রয়েছেন।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দ্রুত রেফার করা হয়।

পুলিশ জানায়, দুর্ঘটনার পর ট্রাকটি আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!