× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বরগুনা প্রতিনিধি

প্রকাশিত: মে ১২, ২০২৬, ১০:১১ পিএম

২ বছর ধরে নিজের ঔরসজাতকে ধর্ষণ করেছেন ওসমান মোল্লা!

বরগুনা প্রতিনিধি

প্রকাশিত: মে ১২, ২০২৬, ১০:১১ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

বরগুনার আমতলীতে নিজের মেয়েকে ধর্ষণের অভিযোগে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন বাবা। ভুক্তভোগীর মা বাদী হয়ে আমতলী থানায় মামলা করলে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

মঙ্গলবার (১২ মে) দুপুরে আমতলী থানায় মামলার অভিযোগে বাদী শাহীনুর বেগম উল্লেখ করেন, উপজেলার চাওড়া ইউনিয়নের ঘটখালী (উড়ষীতলা) গ্রামের ১৩ বছরের কিশোরীকে টানা দুই বছর ধরে অভিযুক্ত পিতা ওসমান মোল্লা (৩৮) ধর্ষণ করে আসছে। বাদী স্হানীয়ভাবে এ ঘটনায় বিচার চেয়ে কোনো প্রতিকার না পেয়ে থানায় অভিযোগ করেন। বাদীর অভিযোগ পেয়েই আমতলী থানা পুলিশ অভিযান চালিয়ে ওসমান মোল্লাকে গ্রেপ্তার করে। 

আমতলী থানার ওসি আবু শাহাদাৎ মো. হাচনাইন পারভেজ জানান, প্রাথমিকভাবে মেয়ে ও তার মা তাদের জবানবন্দিতে ধর্ষণের কথা জানান। তিনি আরও বলেন, কিশোরীকে বরগুনা হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার জন্য পাঠানো হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!