× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বরিশাল ব্যুরো

প্রকাশিত: জানুয়ারি ৩, ২০২৬, ০৬:২৮ পিএম

বরিশালে ৬ প্রার্থীর মনোনয়ন বাতিল, ১০ জনের স্থগিত

বরিশাল ব্যুরো

প্রকাশিত: জানুয়ারি ৩, ২০২৬, ০৬:২৮ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে বরিশালের ৬টি সংসদীয় আসনে মনোনয়নপত্র বাছাই কার্যক্রম শেষ হয়েছে। দুদিনের এই বাছাই শেষে ৬ জন প্রার্থীর মনোনয়ন বাতিল এবং ১০ জনের স্থগিত ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা।

শনিবার (৩ জানুয়ারি) বাছাইয়ের শেষ দিনে বরিশাল সংসদীয় ১, ২ ও ৩ আসনের মোট ২৫ জন প্রার্থীর মনোনয়ন পরীক্ষা করা হয়। এ সময় অঙ্গীকারনামায় দলীয় প্রধানের স্বাক্ষর না থাকা, ভোটার তালিকায় অসঙ্গতি এবং দলীয় মনোনয়ন না থাকার কারণে বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে জাতীয় পার্টির দুইজন এবং একজন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়। একই আসনে আরও দুটি মনোনয়ন স্থগিত রাখা হয়েছে।

তবে বরিশাল-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী জয়নুল আবেদীন এবং এবি পার্টির মনোনীত প্রার্থী ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা।

বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনে দলীয় মনোনয়ন না থাকায় জাসদ প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। এর আগে শুক্রবার (২ জানুয়ারি) বাছাইয়ের প্রথম দিনে দুইজনের মনোনয়ন বাতিল ও দুইজনের মনোনয়ন স্থগিত করা হয়েছিল।

রিটার্নিং কর্মকর্তা কার্যালয় সূত্রে জানা যায়, ২ ও ৩ জানুয়ারি বরিশালের সংসদীয় ৬টি আসনে জমা পড়া মোট ৪৮টি মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়। এর মধ্যে বাছাই শেষে ৩২টি মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমন রূপালী বাংলাদেশকে জানান, ‘যাদের মনোনয়ন বাতিল হয়েছে, তারা নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী আপিল করতে পারবেন। আর যাদের মনোনয়ন স্থগিত রয়েছে, সেগুলো যাচাই-বাছাই শেষে রোববার চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।’

বরিশালের ৬টি সংসদীয় আসনে মোট ৬২টি মনোনয়নপত্র সংগ্রহ করা হলেও এর মধ্যে ৪৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। যাচাই-বাছাই শেষে বর্তমানে ৩২টি মনোনয়ন বৈধ রয়েছে।

Link copied!