× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বরিশাল ব্যুরো

প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২৬, ০৭:২২ পিএম

প্রকৌশলীর প্রেম-প্রতারণায় তরুণীর প্রাণ বিসর্জন

বরিশাল ব্যুরো

প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২৬, ০৭:২২ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

সরকারি কর্মকর্তার প্রেম-প্রতারণার শিকার হয়ে বরিশাল নগরীতে জান্নাত আক্তার নামের বিশোর্ধ্ব তরুণী জীবন বিসর্জন দিয়েছেন। সিদ্দিকুর রহমান সাগর নামের জনৈক প্রকৌশলী বিয়ে করার ৪ মাসের মাথায় ডিভোর্স দেওয়ায় তরুণী উপায়ান্ত না পেয়ে গত ১২ জানুয়ারি মেট্রোপলিটন কোতোয়ালি থানাধীন শহরের মুক্তিযোদ্ধাপার্কে বিষপানে আত্মহত্যার চেষ্টা করেন। 

স্থানীয়দের খবরের ভিত্তিতে পুলিশ গিয়ে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠায়। টানা ৫দিন চিকিৎসাধীন থাকার পর বোরবার সকালে জান্নাতি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

আত্মঘাতী জান্নাত আক্তার বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের বুখাইনগর এলাকার বাসিন্দা এবং প্রতারক সিদ্দিকুর রহমান সাগর পার্শ্ববর্তী টুঙ্গিবাড়িয়া ইউনিয়নের সাহেবেরহাটের বাসিন্দা।

পুলিশ জানায়, প্রেম করে বিয়ের পর প্রকৌশলী স্বামী ডিভোর্স দেওয়ার কষ্টে জান্নাত আক্তার গত ১২ জানুয়ারি শহরের ১০নং ওয়ার্ডস্থ মুক্তিযোদ্ধাপার্কে অবস্থান নিয়ে বিষপান করেন। একপর্যায়ে বমি করতে করতে অসুস্থ হয়ে পার্কে শুয়ে ছিলেন। স্থানীয়রা জাতীয় জরুরিসেবা ৯৯৯ নম্বরে কল দিলে পুলিশের একটি টিম গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় ৫দিনের মাথায় রোববার সকালে তার মৃত্যু হয়। প্রকৌশলীর প্রেম-বিয়ে প্রতারণায় তরুণীর বিয়োগান্তের ঘটনায় বরিশাল মেট্রোপলিটন কোতোয়ালি মডেল থানা পুলিশ মামলা গ্রহণের প্রস্তুতি নিয়েছে।  

তরুণী যে সাহেবেরহাটের বাসিন্দা সিদ্দিকুরের প্রেম-প্রতারণার শিকার হয়ে ক্ষোভে জীবন দিয়েছেন তা তিনি মৃত্যুর আগে নিজেই স্বীকার করে গেছেন। এ ছাড়া ঘটনাটির ভিডিও-ছবি ফেসবুকে প্রকাশ পায় এবং এ নিয়ে স্থানীয় সংবাদমাধ্যমে ব্যাপক লেখালেখি হয়।

পুলিশ এবং প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, ১২ জানুয়ারি মুক্তিযোদ্ধাপার্কে আগাছানাশক প্যারাকুইড বিষপান করে অসুস্থ তরুণী এদিক-ওদিক ছোটাছুটি করেন এবং বলতে থাকেন প্রকৌশলী প্রেম-বিয়ের নামে তার সুন্দর জীবন ধ্বংস করে দিয়েছেন। এই মুখ আর কাউকে দেখানো সুযোগ নেই, জীবন দিয়েই ভুলের মাশুল গুনতে হবে... ইত্যাদি। পাশাপাশি তরুণী প্রতারক স্বামীর শাস্তিও দাবি করেছেন। 

বিষয়টির সত্যতা স্বীকার করে কোতোয়ালি মডেল থানার ওসি আল মামুন উল ইসলাম রূপালী বাংলাদেশকে জানান, ‘এই প্রাণবিয়োগের ঘটনায় তরুণীর পরিবারকে এজাহার দিতে বলা হয়েছে। অভিযুক্ত সিদ্দিকুর রহমান সাগরের বিরুদ্ধে ব্যবস্থাগ্রহণ করা হবে।’

Link copied!