× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২৬, ০৪:১৯ পিএম

ব্যারিস্টার ফুয়াদের নির্বাচনি প্রচারে বাধা, জামায়াতের বিক্ষোভ

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২৬, ০৪:১৯ পিএম

ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের নির্বাচনি প্রচারে বাধা দেওয়ায় জামায়াতের বিক্ষোভ। ছবি : ভিডিও থেকে নেওয়া

ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের নির্বাচনি প্রচারে বাধা দেওয়ায় জামায়াতের বিক্ষোভ। ছবি : ভিডিও থেকে নেওয়া

বরিশাল-৩ (মুলাদী-বাবুগঞ্জ) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ১০ দলীয় ঐক্যজোটের মনোনীত প্রার্থী ও এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের নির্বাচনি প্রচারে বাধা, মারধর ও হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিলে করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী মুলাদী উপজেলা।

শনিবার (২৪ জানুয়ারি) বেলা ১১টায় মুলাদী উপজেলার ঈদগাহ ময়দান থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলে অংশগ্রহণকারীরা ‘ফুয়াদ ভাইয়ের কর্মীদের ওপর হামলা কেন, তারেক রহমান জবাব চাই’— স্লোগান দেন।

বিক্ষোভে অংশ নেওয়া ও হামলায় আহত জামায়াত নেতা মো. আরিফ হোসেন অভিযোগ করে বলেন, ‘১০ দলীয় জোটের প্রার্থী ঈগল প্রতীকে ব্যারিস্টার ফুয়াদের পক্ষে প্রচার চালানোর সময় ধানের শীষ প্রতীকের সমর্থক মুলাদী পৌর যুবদলের নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালায়।’ 

এ বিষয় মুলাদী থানায় একটি সাধারন ডায়রি করা হয়।

Link copied!