× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বরিশাল ব্যুরো

প্রকাশিত: এপ্রিল ১, ২০২৬, ০৫:০৫ পিএম

ভাটার টানে বরিশালে লঞ্চডুবি

বরিশাল ব্যুরো

প্রকাশিত: এপ্রিল ১, ২০২৬, ০৫:০৫ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

বরিশালের চরমোনাই এলাকায় বার্ষিক মাহফিলে যোগ দিতে যাওয়া যাত্রীবাহী একটি রিজার্ভ লঞ্চ ‘মানিক-৪’-এর ডুবির ঘটনা ঘটেছে।

বুধবার (১ এপ্রিল) দুপুরে এই ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার রাতে মুন্সিগঞ্জ থেকে বরিশালের চরমোনাইয়ের উদ্দেশে ছেড়ে আসে লঞ্চটি। ভোররাতে যাত্রী নামিয়ে দিয়ে ঘাটে অবস্থান করছিল ‘মানিক-৪’। পরবর্তীতে ভাটার কারণে নদীর পানি কমে গেলে লঞ্চটির পেছনের অংশ হেলে পড়ে এবং দুপুরের দিকে লঞ্চটি ডুবে যায়।

লঞ্চ সংশ্লিষ্ট ও প্রত্যক্ষদর্শীরা জানান, লঞ্চটি যথাযথভাবে বেঁধে রাখা হয়নি। ফলে পানি কমে যাওয়ার সঙ্গে সঙ্গে এটি ভারসাম্য হারিয়ে ফেলে। এ ঘটনায় কোনো যাত্রী বা লঞ্চের কর্মচারী ভেতরে না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি। তবে লঞ্চের ভেতরে থাকা মুসল্লিদের কিছু মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে।

চরমোনাই মাহফিলের মিডিয়া সমন্বয়ক কেএম শরীয়াতুল্লাহ রূপালী বাংলাদেশকে বলেন, ‘লঞ্চটি যাত্রী নামানোর পর ঘাটে খালি অবস্থায় ছিল। ভাটার কারণে পানি কমে যাওয়ায় এটি হেলে পড়ে ডুবে যায়। এতে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।’

বরিশাল নদীবন্দর কর্মকর্তা মো. আসাদুজ্জামান রূপালী বাংলাদেশকে বলেন, ‘লঞ্চডুবির ঘটনায় এখনো কোনো হতাহত বা নিখোঁজের তথ্য নেই। মালিকের আবেদনের প্রেক্ষিতে নদী থেকে লঞ্চটি উদ্ধারের কাজ শুরু হবে।’

Link copied!