× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বরিশাল ব্যুরো

প্রকাশিত: এপ্রিল ২৩, ২০২৬, ০৬:৩২ পিএম

প্রেমিকের বাসায় তরুণী খুন

বরিশাল ব্যুরো

প্রকাশিত: এপ্রিল ২৩, ২০২৬, ০৬:৩২ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

বরিশাল নগরীতে প্রেমিকের বাসায় সাজনিদা কবির আনিকা নামের এক যুবতী খুন হয়েছেন। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে সংশ্লিষ্ট কোতোয়ালি মডেল থানা পুলিশের একটি টিম শহরের বগুড়া রোডের রাফি মঞ্জিল নামক বহুতল ভবনের ফ্ল্যাট থেকে মরদেহটি উদ্ধার করে। এর আগেই প্রেমিক যুবক মইনুল ইসলাম হিমু (৩০) পালিয়ে গেছেন। শহরের অভ্যন্তরে আবাসিক ফ্ল্যাটে এই খুনের ঘটনায় আশপাশের বাসিন্দাদের আতঙ্কিত করেছে। বিশেষ করে রাফি মঞ্জিল নামক ছয়তলা ভবনের অপর ফ্ল্যাটগুলোর বাসিন্দা বেশিমাত্রায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন।

পুলিশ এবং বিভিন্ন সূত্র জানিয়েছে, পটুয়াখালীর কলাপাড়া উপজেলার পেগাসিয়া গ্রামের বাসিন্দা সাবেক সেনাসদস্য মহসিন কবিরের মেয়ে সাজনিদা কবির আনিকার সাথে ঝালকাঠির কাটপট্টির মিল্টন আকনের ছেলে মইনুল ইসলাম হিমুর হৃদয়ঘটিত সম্পর্ক ছিল। সানজিদা নামক মেয়েটি মাঝে মঝ্যেই হিমুর বরিশালের বগুড়া রোডের ওই বাসায় আসা-যাওয়া করতেন। রাফি মঞ্জিলের ছয়তলার এই ফ্ল্যাটটিতে হিমুর বৃদ্ধ মা-ও বসবাস করেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, বৃহস্পতিবার বেলা ১২টার দিকে মেয়েটি হিমুর বাসায় আসেন। বিকেল ৩টার দিকে খবর থানায় খবর যায় হিমু তার প্রেমিকাকে হত্যা করে পালিয়ে গেছে। এই খুনের ঘটনার পর হিমুর মোবাইল ফোনও বন্ধ পাওয়া যাচ্ছে।

প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, নিজেদের মধ্যকার সম্পর্কের তিক্ততা নিয়ে যুবতীকে হত্যা করা হতে পারে। সে ক্ষেত্রে তাকে শ্বাস রোধ করে খুন করার একটি সন্দেহ করা হচ্ছে। কিন্তু অভিযুক্ত মইনুলকে আটক বা ময়নাতদন্ত প্রতিবেদন না পাওয়ার আগে বিস্তার কিছু বলা সম্ভব হচ্ছে না।

বরিশাল মেট্রোপলিটন কোতোয়ালি থানার ওসি আল-মামুন উল ইসলাম জানান, ঘাটনাটিকে প্রাথমিকভাবে খুন হিসেবে বিবেচনা করা হয়েছে। তরুণীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়। এবং এই ঘটনায় প্রধান অভিযুক্ত তরুণীর প্রেমিক মইনুলকে গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম অভিযান ইতোমধ্যে শুরু করেছে।

রূপালী বাংলাদেশ

Link copied!