× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ৩, ২০২৫, ০৮:৩৯ পিএম

গৌরনদীতে ভর্তির ব্যানারে হাসিনার নামের বানী

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ৩, ২০২৫, ০৮:৩৯ পিএম

ছবি: রূপালী বাংলাদেশ

ছবি: রূপালী বাংলাদেশ

নতুন বছরে শিক্ষার্থী ভর্তির ব্যানারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম ও বানী লেখার অভিযোগ পাওয়া গেছে বরিশালের গৌরনদী উপজেলার কাঁঠালতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা তানিয়া আক্তারের বিরুদ্ধে। বিষয়টি নিয়ে অভিভাবক ও স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছে। এমনকি বিদ্যালয়ে মহান বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবী দিবস পালন না করারও অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।

শুক্রবার সকালে একাধীক শিক্ষার্থীর অভিভাবক ও স্থানীয়রা জানান, বিদ্যালয়ের গেটে প্রাক-প্রাথমিক থেকে ৫ম শ্রেনীতে ভর্তির জন্য শিক্ষা নিয়ে গর্ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ লেখা সম্মিলিত একটি ব্যানার টানান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা তানিয়া আক্তার। বৃহস্পতিবার ব্যনারটি স্থানীয়দের নজরে আসলে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়।

স্থানীয়রা ওই শিক্ষিকার বদলী ও শাস্তির দাবী জানান এমনকি তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা না নেয়া হলে যে কোন সময় তিনি লাঞ্চিত হতে পারেন বলেও জানান উত্তেজিত এলাকাবাসী।
স্থানীয় বিএনপি নেতা হাবুল হাওলাদার জানান, শিক্ষকরা হল জাতির বিবেক তাদের কাছ থেকে এমন দায়িত্বহীনতা কিছুতেই আশা করা যায় না। যে হাসিনার হাতে দেশের এতগুলো শিক্ষার্থীর তাজা প্রাণ ঝরে গেল, যার হাত থেকে এখনো রক্তের দাগ শুকায় নি সেই অভ্যুত্থানে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া হাসিনার নাম ও বানী শিক্ষার্থী ভর্তির ব্যনারে লেখা মানে জুলাই আগস্টে নিহত শহীদদের নিয়ে হাসি তামাশা করার সামিল। শিক্ষিকা তানিয়া আক্তার তার এই অবহেলা ও দায়িত্বহীনতার দায় এড়াতে পারেন না।

এছাড়া ওই শিক্ষিকা মহান বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবী দিবস পালন না করা, মাসিক মিটিংয়ে অনুপস্থিত থাকাসহ অভিবাবকদের সাথে অসৌজন্যমুলক আচরণ করারও অভিযোগ করেন এই বিএনপি নেতা।

বিদ্যালয়টির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা তানিয়া আক্তার জানান, পুরোনো ব্যানার টানানোর কারণে ভুলবশত এ ঘটনাটি ঘটেছে। গৌরনদী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তাসলিমা বেগম জানান, বিষয়টি আমি শুনেছি। আমরা ওই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা তানিয়া আক্তারকে অফিসে ডেকে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিব।

আরবি/জেডআর

Link copied!