× UCB Sticker Card
শনিবার, ১৩ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ভোলা প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ১৩, ২০২৫, ১২:৪৯ পিএম

ভোলায় অবৈধ ইটভাটায় অভিযানে জরিমানা

ভোলা প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ১৩, ২০২৫, ১২:৪৯ পিএম

ছবি: রূপালী বাংলাদেশ

ছবি: রূপালী বাংলাদেশ

ভোলার বোরহানউদ্দিনে ইটভাটায় অভিযান চালিয়ে ইটভাটার চুলা ও কাঁচা ইট ধ্বংস করেছে প্রশাসন। এ সময় ইটভাটার মালিকের কাছ থেকে জরিমানা আদায় করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলার টবগী ইউনিয়নে এসএনএস ব্রিকস নামক একটি ইটভাটায় এ অভিযান চালায় স্থানীয় প্রশাসন। এ সময় ওই ইটভাটার মালিকের কাছ থেকে দেড় লাখ টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানের নেতৃত্ব দেন বোরহানউদ্দিন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান।

তিনি জানান, উপজেলায় কৃষি জমি রক্ষা ও পরিবেশ সুরক্ষা নিশ্চিতকরনে ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় টবগী ইউনিয়নে এসএনএস ব্রিকস নামক একটি ইটভাটায় কৃষি জমিতে ইটভাটা স্থাপন করে কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত ফসলি জমির মাটি সংগ্রহ করে এর কাঁচামাল হিসেবে ব্যবহার করায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর সংশ্লিষ্ট ধারায় দেড় লাখ টাকা জরিমানা প্রদান করা হয় এবং ফায়ার সার্ভিসকে ধ্বংসের নির্দেশ দিলে তারা পানির মাধ্যমে এর চুলা ও কাঁচা ইট ধ্বংস করে এর কার্যক্রম বন্ধ করে দেয়। বোরহানউদ্দিন থানা পুলিশ ও ফায়ার সার্ভিস অভিযানে সহযোগিতা করেন বলেও জানান এসিল্যান্ড মো. মেহেদী হাসান।

এ ছাড়া একইভাবে কৃষি জমিতে ইটভাটা স্থাপন করে কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত ফসলি জমির মাটি সংগ্রহ করে এর কাঁচামাল হিসেবে ব্যবহার করায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর সংশ্লিষ্ট ধারায় গত ৯ মার্চ রোববার ওই উপজেলার বড়মানিকা ইউনিয়নে এমবিবি ব্রিকস নামক অনুমোদনবিহীন একটি ইটভাটায় এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

এর আগের দিন ৮ মার্চ শনিবার উপজেলার দেউলা ইউনিয়নে এম বি আই ব্রিকস নামক অনুমোদনবিহীন একটি ইটভাটায় অভিযান চালিয়ে এক লাখ টাকা জরিমানা ও অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এবং ইটভাটার চুলা ও কাঁচা ইট ধ্বংস করে এর কার্যক্রম বন্ধ করে দেন অভিযানে নেতৃত্বদানকারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান।

এ ছাড়া গত ৪ মার্চ মঙ্গলবার বিএমবি ব্রিকস নামক অনুমোদনবিহীন একটি ইটভাটায় অভিযান চালিয়ে ইটভাটার স্বত্ত্বাধিকারীকে দুই লাখ টাকা জরিমানা ও অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। এবং ফায়ার সার্ভিসকে ইট ভাঁটাটি বন্ধের নির্দেশ দিলে তারা পানির মাধ্যমে এর চুলা ও কাঁচা ইট ধ্বংস করে এর কার্যক্রম বন্ধ করে দেয়।

জনস্বার্থে বোরহানউদ্দিন উপজেলা প্রশাসন কর্তৃক এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান বোরহানউদ্দিন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান।

আরবি/জেডআর

Link copied!