× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৪, ২০২৬, ০৩:১৯ পিএম

পুলিশের বিশেষ অভিযানে নারীসহ গ্রেপ্তার ১৯

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৪, ২০২৬, ০৩:১৯ পিএম

গ্রেপ্তার নারীসহ ১৯ জন। ছবি : রূপালী বাংলাদেশ

গ্রেপ্তার নারীসহ ১৯ জন। ছবি : রূপালী বাংলাদেশ

বগুড়ার আদমদীঘিতে পুলিশের বিশেষ অভিযানে মাদক সেবন, আদালতের গ্রেপ্তারি পরোয়ানাসহ বিভিন্ন মামলায় নারীসহ ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় একজনের কাছ থেকে ৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

মঙ্গলবার (৩ জানুয়ারি)  রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

অভিযানে মাদক সেবনের অভিযোগে গ্রেপ্তারকৃতরা হলেন- কলসা রথবাড়ি এলাকার সিরাজ শেখের ছেলে নুর মোহাম্মদ, তিয়রপাড়া এলাকার আজিজুর হাকিমের ছেলে আকাশ সরদার, নামাপোওতা গ্রামের দুলাল হোসেনের ছেলে মানিক হোসেন, সান্তাহার স্টেশন কলোনির আশকর আলীর ছেলে আব্দুল করিম।

নিমাইদীঘি গ্রামের খাদেম আলীর ছেলে সিরাজ আলী, ছাত্তার শেখের ছেলে রনি রায়হান, উথরাইল গ্রামের আশরাফুর ইসলামের ছেলে রাশেদ ইসলাম, আব্দুর রাজ্জাকের ছেলে রতন আলী, তোফাজ্জল হোসেনের ছেলে শাহিন ইসলাম এবং কায়েতপাড়া গ্রামের ইয়াজ উদ্দিনের ছেলে মোহাম্মদ আলী।

আদমদীঘি থানা পুলিশ জানায়, ৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আদমদীঘির মুরইল বাজার এলাকার আল মাবুদের ছেলে আল সাফাকে গ্রেপ্তার করা হয়।

অপরদিকে আদালতের গ্রেপ্তারি পরোয়ানামূলে চেক ডিজঅনার মামলায় সাজাপ্রাপ্ত আসামি মুরইল বাজার এলাকার সামছুল হকের স্ত্রী শ্যামলী খাতুন, জিআর মামলায় কাশিমালা গ্রামের আব্দুল কুদ্দুছের ছেলে মহসিন আলী, ডুমুরী গ্রামের শফিউল আলমের স্ত্রী সাবিহা খাতুন, কদমা গ্রামের সোহরাব হোসেনের ছেলে আলতাফ হোসেন, শাওইল বাজার এলাকার মনমত মহন্তের ছেলে শ্রী দুলাল চন্দ্র, বশিপুর গ্রামের আব্দুল হামিদের ছেলে মোমেরুল হাসান, নওগাঁ জেলার সুলতানপুর এলাকার হোসেন আলীর ছেলে আমিরুল ইসলাম এবং জিআর মামলায় আদমদীঘির ঘোড়াদহ গ্রামের আফজাল শাহের ছেলে রুবেল শাহকে গ্রেপ্তার করা হয়েছে।

আদমদীঘি থানার ওসি আতাউর রহমান জানান, গ্রেপ্তারকৃতদের বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!