× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ১৭, ২০২৬, ০৬:০৮ পিএম

পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ১৭, ২০২৬, ০৬:০৮ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

বগুড়ার আদমদীঘিতে পুকুরে গোসল করতে নেমে ১১ বছর বয়সী ফারজানা খাতুন নামের এক মানসিকভাবে ভারসাম্যহীন শিশু কন্যা ডুবে মারা গেছে।

মঙ্গলবার (১৭ মার্চ) বেলা ১২টায় উপজেলার কেশরতা গ্রামে এ ঘটনা ঘটে। ফারজানা খাতুন ওই গ্রামের রাজমিস্ত্রি ছামাদুল ইসলামের মেয়ে।

প্রতিবেশী দাদা সাইদুল ইসলাম জানান, মঙ্গলবার বেলা ১২টার দিকে আদমদীঘি উপজেলার কেশরতা গ্রামে জনৈক রায়হানের পুকুরে গোসল করতে নেমে ফারজানা খাতুন পানির নিচে তলিয়ে যায়। আশেপাশের লোকজন দ্রুত খোঁজাখুঁজি শুরু করে।

কিছুক্ষণের মধ্যে পুকুরের তলদেশ থেকে তাকে উদ্ধার করে আদমদীঘি হাসপাতালে জরুরি বিভাগে নেয়া হলে চিকিৎসক ফারজানা খাতুনকে মৃত ঘোষণা করেন।

আদমদীঘি থানার ওসি আতাউর রহমান জানান, এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!