ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ধুনটে মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত

ধুনট (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ৩১, ২০২৬, ০৪:১২ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

বগুড়ার ধুনটে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের ইছামতি হলরুমে এ মাসিক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ উল্লাহ নিজামী।

সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। বিশেষ করে মাদক নিয়ন্ত্রণ, চুরি-ডাকাতি প্রতিরোধ, সড়ক নিরাপত্তা, কিশোর অপরাধ দমন এবং সামাজিক অপরাধ রোধে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খায়রুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা ছামিদুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল্লাহ আল কাফী, ধুনট থানার ওসি আতিকুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।