× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ধুনট (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০২৫, ০৬:৪৪ পিএম

ধুনটে সড়কে নিভল মা-ছেলের প্রাণ

ধুনট (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০২৫, ০৬:৪৪ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

বগুড়ার ধুনটে সড়ক দুর্ঘটনায় মা ও ছেলে নিহত হয়েছেন। সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে উপজেলার বথুয়াবাড়ি ব্রিজের পূর্ব পাশে শেরপুর-ধুনট আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন বথুয়াবাড়ি গ্রামের পলানের স্ত্রী রেবেকা খাতুন (২৬) ও তার ছেলে হুজাইফা (০৪)।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার দুপুর ২টার দিকে ধুনট বাজার থেকে রেবেকা খাতুন তার চার বছরের ছেলেকে সঙ্গে নিয়ে অটোভ্যান যোগে বথুয়াবাড়ি গ্রামে যাচ্ছিলেন। পথিমধ্যে ধুনট-শেরপুর আঞ্চলিক সড়কের বথুয়াবাড়ি ব্রিজের পূর্বপাশে মালবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে অটোভ্যানটিকে ধাক্কা দেয়। ট্রাকের ধাক্কায় রেবেকা খাতুন ও তার কোলে থাকা সন্তান মারাত্মক আহত হয়ে ঘটনাস্থলেই মারা যায়। পরে স্থানীয়রা ঘাতক ট্রাকটি আটক করে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মা ও ছেলের মরদেহ উদ্ধার করে।

ধুনট থানার এসআই হারুনার রশিদ জানান, ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। মা ও ছেলের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
 

রূপালী বাংলাদেশ

Link copied!