ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ১৮, ২০২৫, ১২:৩৩ পিএম
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত । ছবি- সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত থেকে মুন্না মিয়া (২০) নামের এক বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। ঘটনা ঘটেছে বুধবার (১৭ ডিসেম্বর) সকালে উপজেলার মোগড়া ইউনিয়নের বাউতলা সীমান্তে।

মুন্না মিয়া বাউতলা এলাকার শাহ আলম মিয়ার ছেলে।

তার বাবা জানান, মুন্না বেকার, মাঝেমধ্যে অটোরিকশা চালায় এবং আলাদা ঘরে থাকে। সকালবেলা ঘুম থেকে উঠে তাকে ঘরে না পেয়ে খোঁজাখুঁজি করলে সীমান্তবর্তী ভারতের এক বাসিন্দা জানান, বিএসএফ তাকে ধরে নিয়ে গেছে।

বিজিবির ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জিয়াউর রহমান বলেন, মুন্না চোরাকারবারের সঙ্গে জড়িত এবং অবৈধভাবে ভারত সীমান্তে ঢুকেছিল। পরে টহলরত বিএসএফ সদস্যরা তাকে আটক করে নিয়ে যায়। তিনি জানান, মুন্নাকে ফিরিয়ে আনার জন্য বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।