× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২৬, ০৫:৩৫ পিএম

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হামলায় আহত ৫

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২৬, ০৫:৩৫ পিএম

নবীনগর থানা। ছবি : রূপালী বাংলাদেশ

নবীনগর থানা। ছবি : রূপালী বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের মনিপুর গ্রামে পূর্ব বিরোধ ও গ্রামের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটেছে। এতে এলাকার সমাজসেবক ও কৃষিজীবী আক্তার হোসেন এবং নাসির উদ্দীন গুরুতর আহত হয়ে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।

এদিকে নবীনগর থানায় জীবনের নিরাপত্তা চেয়ে তারা মঙ্গলবার (১৩ জানুয়ারি) তাদের উপর মৃত্যুর হুমকির ঘটনায় মনিপুর গ্রামের মৃত রুপ মিয়ার ছেলে মকবুল হোসেনকে প্রধান আসামি করে ১৭ জনের নামে একটি অভিযোগ দাখিল করেন।

এই অভিযোগ দাখিলের পর শুক্রবার (১৬ জানুয়ারি) রাতে মুকবুল হোসেন, শাহীন ও খোকন আচার্যের নেতৃত্বে ২০-২৫ জনের একটি গ্রুপ মনিপুর বাজারের একটি চায়ের দোকানে বসে থাকা আক্তার হোসেনের ওপর সশস্ত্র হামলা চালায়।

হামলায় আক্তার হোসেন (২২) ও নাসির উদ্দীন (৩৫) সহ মোট ৫ জন আহত হন। আহতদের স্থানীয় হাসপাতালে নেওয়া হলে আক্তার ও নাসিরের অবস্থার অবনতি হলে রাতে তাদের আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

মনিপুর গ্রামের সমাজসেবক নাজমুল হোসেন জানান, মুকবুল হোসেন, শাহীন ও খোকন আচার্যের নেতৃত্বে হামলা চালানো হয়। এর আগে আক্তারকে মৃত্যুর হুমকি দেওয়া হয়েছিল।

হুমকির বিষয়টি উল্লেখ করে থানায় ১৭ জনকে আসামি করে অভিযোগ দাখিল করা হয় কিন্তু পুলিশ কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি। ফলে শুক্রবার রাতে সন্ত্রাসীরা হামলা চালায়। এতে আক্তার ও নাসিরের মাথা ও সারা শরীরে গুরুতর জখম হয়।

অভিযুক্ত শাহীন ঘটনার সাথে তার সম্পৃক্ততা সম্পূর্ণ অস্বীকার করে বলেন, ‘আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের করা হয়েছে। আমি গ্রামের কোনো দাঙ্গা বা ঝগড়ার সঙ্গে যুক্ত নই এবং এলাকায় অবস্থানও করি না।’

নবীনগর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, ১৩ তারিখে দাখিলকৃত অভিযোগটি আমরা পাইনি। গত রাতে হামলার খবর শুনেছি। মামলা হলে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!