ঢাকা শুক্রবার, ১৯ জুন, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় দায়িত্ব পালনকালে পোলিং অফিসারের মৃত্যু

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২৬, ১১:১১ এএম
মৃত পোলিং অফিসার মুজাহিদুল ইসলাম। ছবি : রূপালী বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল অডিটোরিয়ামে দায়িত্ব পালনকালে মুজাহিদুল ইসলাম নামের এক পোলিং অফিসার স্ট্রোক করে মারা গেছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে তিনি মারা যান।

জানা গেছে, শিক্ষক মো. মুজাহিদুল ইসলাম উপজেলার জেলা পরিষদ অডিটোরিয়াম ভোটকেন্দ্র নং-৫১-এ পোলিং অফিসার হিসেবে ডিউটিতে নিয়োজিত ছিলেন। অসুস্থতার কারণে তাকে সরাইল উপজেলা হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।