× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২১, ২০২৬, ১১:১৭ এএম

নবীনগরে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২১, ২০২৬, ১১:১৭ এএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার একুশের প্রথম প্রহরে নবীনগর সরকারি কলেজস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষাশহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

প্রথমে শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নান এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুল হাসান। পরে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন সরকারি দপ্তর, শিক্ষাপ্রতিষ্ঠান ও রাজনৈতিক-সামাজিক সংগঠনের পক্ষ থেকে একে একে শ্রদ্ধা জানানো হয়।

নবীনগর প্রেস ক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং নানা শ্রেণি-পেশার মানুষ শহীদ মিনারে ফুল দিয়ে ভাষাশহীদদের প্রতি সম্মান জানান। শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

দিবসটি উপলক্ষে আলোচনা সভা, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। পরে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বক্তারা ভাষা আন্দোলনের তাৎপর্য তুলে ধরে নতুন প্রজন্মকে মাতৃভাষার মর্যাদা রক্ষায় সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।

রূপালী বাংলাদেশ

Link copied!