ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ দুই বোন আটক

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ৮, ২০২৬, ১২:৩৮ পিএম
আটক দুই বোন। ছবি : রূপালী বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে চার কেজি গাঁজাসহ দুই নারীকে আটক করেছে পুলিশ।

শনিবার (৭ মার্চ) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে পুলিশ এ তথ্য জানায়।

আটক দুই নারী হলেন উপজেলার ধরখার ইউনিয়নের বনগজ গ্রামের বাসিন্দা হেবজু মিয়ার মেয়ে পারকিজ বেগম (স্বামী- ইউসুফ মিয়া) এবং একই গ্রামের সেকান্দার মিয়ার স্ত্রী বিলকিছ বেগম। তারা সম্পর্কে আপন বোন।

পুলিশ জানায়, শনিবার সন্ধ্যায় সঙ্গীয় ফোর্স নিয়ে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের দক্ষিণ ইউনিয়ন পরিষদের গেটের সামনে অভিযান চালানো হয়। এ সময় তাদের কাছ থেকে চার কেজি গাঁজাসহ হাতেনাতে আটক করা হয়।

আখাউড়া থানার ওসি মো. জাবেদ উল ইসলাম বলেন, মাদকবিরোধী অভিযান চালিয়ে গাঁজাসহ দুই নারী মাদক কারবারিকে আটক করা হয়েছে। জব্দ তালিকার মাধ্যমে গাঁজাগুলো জব্দ করা হয়েছে।

তিনি আরও বলেন, আটক দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে। মাদকসহ সব ধরনের অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।