× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ১৩, ২০২৬, ০৮:১৫ পিএম

গ্রিড লাইনের ত্রুটিতে বন্ধ বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিট

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ১৩, ২০২৬, ০৮:১৫ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

জাতীয় গ্রিড লাইনে ত্রুটি দেখা দেওয়ায় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে গেছে। শুক্রবার (১৩ মার্চ) দুপুর আড়াইটা থেকে এই ইউনিট দুটির উৎপাদন বন্ধ রয়েছে। এতে সাময়িকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কিছুটা কমে যেতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্র সূত্রে জানা যায়, বিদ্যুৎকেন্দ্রটির মোট পাঁচটি ইউনিটের মধ্যে বর্তমানে তিনটি ইউনিট উৎপাদনে রয়েছে।

দুপুরে হঠাৎ জাতীয় গ্রিড লাইনে ত্রুটি দেখা দিলে গ্রিডের সঙ্গে সংযুক্ত ৪৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন নর্থ ইউনিট এবং ৪০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ইস্ট ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে যায়।

এ বিষয়ে আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের নির্বাহী পরিচালক মোহা. আব্দুল মজিদ জানান, গ্রিড লাইনে ত্রুটি দেখা দেওয়ায় দুটি ইউনিট বন্ধ হয়ে গেছে। বিষয়টি শনাক্ত হওয়ার পর কারিগরি দল দ্রুত ত্রুটি নিরসনে কাজ শুরু করেছে।

তিনি আরও জানান, ৪৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন নর্থ ইউনিটটি দ্রুত চালু করার চেষ্টা চলছে এবং এটি অল্প সময়ের মধ্যেই উৎপাদনে ফিরতে পারে।

তবে ৪০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ইস্ট ইউনিটের ত্রুটি নিরসনে জার্মানির সংশ্লিষ্ট প্রযুক্তিবিদদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। ইউনিটটি পুনরায় চালু করতে অন্তত তিন দিন সময় লাগতে পারে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং দ্রুত উৎপাদন স্বাভাবিক করতে কাজ চলছে।

রূপালী বাংলাদেশ

Link copied!