ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রুগন গরুর মাংস বিক্রির অভিযোগে দুজনকে জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে সহকারী কমিশনার (ভূমি) মো. কফিল উদ্দিন মাহমুদ ভ্রাম্যমাণ আদালতে তাদের জরিমানা করেন। এ সময় মাংস জব্দ করে মাটিতে পুঁতে ফেলা হয়।
জরিমানা হওয়া ব্যক্তিরা হলেন, কলেজপাড়ার মো. শামছুজ্জামান (৩৯) ও আনোয়ারপুরের মো. ছালাম (৬৫)। এর মধ্যে ছালামকে ১০ হাজার এবং শামছুজ্জামানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান সূত্র জানায়, ওই দুই ব্যক্তি অসুস্থ একটি গরু অন্য এলাকায় জবাই করে কলেজপাড়ায় বিক্রি করছিল। খবর পেয়ে হাতেনাতে তাদের আটক করা হয়। এ সময় দুজনকে জরিমানা করার পাশাপাশি জব্দ করা মাংস মাটিতে পুঁতে ফেলা হয়।

