× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ৬, ২০২৬, ০৯:৪২ পিএম

নারী সেজে টিকটক, ক্ষমা চাইলেন সেই ছাত্রদল নেতা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ৬, ২০২৬, ০৯:৪২ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

সোশ্যাল মিডিয়ায় নারী সেজে রিলস বানানোয় ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সৈয়দাবাদ আদর্শ মহাবিদ্যালয় শাখা ছাত্রদলের সংস্কৃতিবিষয়ক সম্পাদক রেদোয়ান ইসলাম বিতর্কের কেন্দ্রবিন্দুতে এসেছেন। বিষয়টি প্রকাশ হওয়ার পর তার বিরুদ্ধে জেন্ডার সংক্রান্ত তথ্য গোপনের অভিযোগে তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

রেদোয়ান ইসলাম জানিয়েছেন, তিনি লিঙ্গ পরিবর্তন করেননি; কেবল বিনোদনের উদ্দেশ্যে নারী চরিত্রে ভিডিও বানাতেন। তিনি সামাজিক মাধ্যমে ক্ষমা চেয়ে লিখেছেন, ‘আমি অনেকের মনে কষ্ট দিয়ে ফেলেছি। এগুলো শুধুই মজার ছলে তৈরি করেছি। আমি আমার ভুল বুঝতে পেরেছি এবং সবার কাছে ক্ষমাপ্রার্থী। আমাকে রাস্তায় বা অন্য কোথাও দেখলে খারাপ কথা বলবেন না, ভাইয়ের মতো আচরণ করলে স্বাভাবিক জীবনে ফিরতে সহজ হবে।’

তিনি আরও জানিয়েছেন, তাকে ঘিরে ছড়ানো ট্রান্সজেন্ডার সংক্রান্ত তথ্য সম্পূর্ণ গুজব। তিনি একজন পুরুষ ও সংস্কৃতিকর্মী এবং দীর্ঘদিন ধরে সাংস্কৃতিক কার্যক্রমে যুক্ত আছেন। তিনি ইতিমধ্যেই বিতর্কিত ভিডিওগুলো সরিয়ে ফেলেছেন এবং ভবিষ্যতে আরও সতর্ক থাকবেন। তিনি সবসময় যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য প্রচার না করার জন্য সবাইকে অনুরোধ করেছেন।

রেদোয়ান ইতোমধ্যেই তার টিকটক ও ইনস্টাগ্রাম আইডি ডিঅ্যাক্টিভেট করেছেন। তার বাবা জাহাঙ্গীর আলম বিষয়টিকে গুজব হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, ‘রেদোয়ান কিছু ভিডিও বানাতো, কিন্তু পরিবার কখনও তা সমর্থন করেনি। সম্প্রতি সে ফেসবুকে ক্ষমা চেয়ে জানিয়েছে, আর এমন কাজ করবে না।’

এর আগে রোববার ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মামুন খান একটি সংবাদ বিজ্ঞপ্তিতে রেদোয়ানকে বহিষ্কারের তথ্য নিশ্চিত করেছেন। জেলা সদস্য সচিব সমীর চক্রবর্তী জানিয়েছেন, কমিটি ঘোষণার আগে রেদোয়ান তার জীবনবৃত্তান্তে পুরুষ হিসেবে উল্লেখ করলেও পরে জানা যায়, লিঙ্গ পরিবর্তনের তথ্য গোপন করেছেন। এই কারণে সাংগঠনিক সিদ্ধান্তে তাকে বহিষ্কার করা হয়েছে।

Link copied!