× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১১, ২০২৬, ০৬:৪৬ পিএম

নবীনগরে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১১, ২০২৬, ০৬:৪৬ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে প্রান্তিক কৃষকদের সহায়তায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১১ এপ্রিল) বিকেলে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আব্দুল মান্নান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুল হাসান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য মো. মলাই মিয়া ও মাসুদুর রহমান মাসুদ। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. জাহাঙ্গীর আলম, নবীনগর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজুসহ স্থানীয় জনপ্রতিনিধি ও বিপুলসংখ্যক কৃষক।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মো. আব্দুল মান্নান বলেন, কৃষি খাতের উন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিনামূল্যে বীজ ও সার বিতরণের ফলে কৃষকদের উৎপাদন ব্যয় কমবে এবং তারা অধিক লাভবান হবেন। তিনি আরও বলেন, কৃষকদের প্রণোদনা দিতে সরকারের এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং এর মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, কৃষকদের পাশে দাঁড়াতে সরকার বিভিন্ন সময়ে নানা সহায়তা কার্যক্রম বাস্তবায়ন করছে। এ ধরনের কর্মসূচি কৃষকদের মাঝে ইতিবাচক প্রভাব ফেলবে বলে তিনি আশা প্রকাশ করেন।

অনুষ্ঠান শেষে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়। এতে স্থানীয় প্রান্তিক কৃষকরা উপকৃত হবেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

Link copied!