× UCB Sticker Card
রবিবার, ১৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১৩, ২০২৬, ০৮:১০ পিএম

কাজের মান নিয়ে প্রশ্ন, প্রকৌশলীকে বাঁশ নিয়ে তাড়া

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১৩, ২০২৬, ০৮:১০ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

কাজের মান নিয়ে প্রশ্ন তোলায় এক প্রকৌশলীকে বাঁশ নিয়ে তাড়া করার অভিযোগ উঠেছে ঠিকাদার ও তার লোকজনের বিরুদ্ধে। এ ঘটনাটি ঘটেছে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুর এলাকায়।

ভুক্তভোগী মির্জা মো. তরিকুল ইসলাম স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উপ-সহকারী প্রকৌশলী। এ ঘটনায় তিনি থানায় লিখিত অভিযোগ করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শিবপুর থেকে মেরকুটা পর্যন্ত সড়কে একটি রিটেইনিং ওয়াল নির্মাণকাজ চলছে। ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স লোকমান এন্টারপ্রাইজের অধীনে চলমান এ কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ ওঠে স্থানীয়দের পক্ষ থেকে।

অভিযোগের পরিপ্রেক্ষিতে সোমবার (১৩ এপ্রিল) দুপুরে প্রকৌশলী তরিকুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে কাজের তদারকি করেন। এ সময় তিনি অভিযোগের সত্যতা পান বলে জানা যায়। কাজের মান নিয়ে প্রশ্ন তোলায় ঠিকাদার লোকমান হোসেনের সঙ্গে তার বাগ্‌বিতণ্ডা শুরু হয়।

এক পর্যায়ে উত্তেজিত হয়ে ঠিকাদার ও তার লোকজন প্রকৌশলীকে মারার উদ্দেশ্যে বাঁশ নিয়ে তাড়া করেন। প্রাণভয়ে দৌড়ে ঘটনাস্থল থেকে সরে গিয়ে তিনি রক্ষা পান বলে জানান ভুক্তভোগী।

এ ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

এ বিষয়ে যোগাযোগ করা হলে ঠিকাদার লোকমান হোসেনের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলেও অভিযুক্তদের পাওয়া যায়নি। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Link copied!