ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

আখাউড়ায় ৪ মাদকসেবীর কারাদণ্ড

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশিত: মে ৭, ২০২৬, ০৬:৫৪ পিএম
আটককৃতরা। ছবি : রূপালী বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রেলওয়ে স্টেশন এলাকায় মাদক সেবনের দায়ে ৪ মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

দণ্ডপ্রাপ্তরা হলেন— সিলেটের ফতোয়ালী উপজেলার আইয়ুব আলীর ছেলে মো. শাহেদ, টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার খলিল মিয়ার ছেলে মো. আবুল কালাম, সুনামগঞ্জের দিরাই উপজেলার তেতুইয়া গ্রামের আবুল কালামের ছেলে মো. রফিকুল ইসলাম এবং পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার মইপল গ্রামের আব্দুল আজিজের ছেলে আল-আমিন।

বৃহস্পতিবার (৭ মে) দুপুরে রেলওয়ে জংশন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মাদক সেবনরত অবস্থায় তাদের আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. কফিল উদ্দিন মাহমুদ। এ সময় রেলওয়ে পুলিশ সার্বিক সহযোগিতা করে।

আটক ব্যক্তিদের মধ্যে দুজনকে ১০ দিন এবং অপর দুজনকে ১২ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রেলওয়ে স্টেশন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনার সময় মাদক সেবনরত অবস্থায় ওই ৪ জনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের কারাদণ্ড দেওয়া হয়।

আখাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কফিল উদ্দিন মাহমুদ বলেন, “মাদকের বিরুদ্ধে কোনো ছাড় নেই। মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। যে কোনো মূল্যে মাদক নিয়ন্ত্রণ করা হবে।”