× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ১৪, ২০২৫, ০১:৫৩ পিএম

নবীনগরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ১৪, ২০২৫, ০১:৫৩ পিএম

ছবি: রূপালী বাংলাদেশ

ছবি: রূপালী বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে শহীদ বুদ্ধিজীবী দিবস ও নবীনগর মুক্ত দিবসের তাৎপর্য উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।

রোববার (১৪ ডিসেম্বর) সকালে নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অবস্থিত স্মৃতি অরুণ্বাণে জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে উপজেলা পরিষদের হলরুমে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মাহমুদুল হাসান।

সভায় শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ, মুক্তিযুদ্ধের চেতনা ও স্বাধীনতা অর্জনে তাঁদের অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খালিদ বিন মনসুর, উপজেলা কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম লিটন, প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শামসুল আলম শাহান, জেলা বিএনপি নেতা মাসুদুল ইসলাম মাসুদসহ বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুধীজন।

বক্তারা বলেন, শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁদের আদর্শ ও চেতনায় অনুপ্রাণিত হয়ে দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!