× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ৩, ২০২৬, ০৫:৫০ পিএম

চাঁদপুরে পাঁচটি আসনে ২৮ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ৩, ২০২৬, ০৫:৫০ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে যাচাই-বাছাই শেষে ৪৬ জন প্রার্থীর মধ্যে ২৮ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। ১৭ জন প্রার্থীর মনোনয়নপত্র অবৈধ এবং ১ জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।

শনিবার (৩ জানুয়ারি) সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নির্ধারিত সময়ের মধ্যে প্রার্থীদের উপস্থিতিতে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার বৈধ ও অবৈধ মনোনয়নপত্রের নাম ঘোষণা করেন।

অবৈধ ১৭ জনের মধ্যে অধিকাংশ প্রার্থীর ক্ষেত্রে হলফনামায় স্বাক্ষর না থাকা, স্বতন্ত্র প্রার্থীদের শতকরা ভোটার তালিকার গড়মিল এবং ঋণ খেলাপির কারণে প্রার্থীতা অবৈধ ঘোষণা করা হয়েছে।

Link copied!