× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নিজস্ব প্রতিবেদক, চাঁদপুর

প্রকাশিত: মার্চ ৬, ২০২৬, ০২:০৮ পিএম

মেঘনায় জাটকা শিকারের দায়ে ১৭ জেলে আটক

নিজস্ব প্রতিবেদক, চাঁদপুর

প্রকাশিত: মার্চ ৬, ২০২৬, ০২:০৮ পিএম

নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ধরার অপরাধে আটক জেলেরা। ছবি : রূপালী বাংলাদেশ

নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ধরার অপরাধে আটক জেলেরা। ছবি : রূপালী বাংলাদেশ

চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ধরার অপরাধে ১৭ জেলেকে আটক করেছে জেলা টাস্কফোর্স। 

আটক জেলেদের মধ্যে ১৩ জনকে ৫ হাজার টাকা করে ৬৫ হজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বাকি চার জেলে অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

শুক্রবার (৬ মার্চ) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন অভিযানে অংশগ্রহণকারী সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক।

আটক জেলেরা হলেনআক্তার হোসেন (৩৪), মো. কাউছার (২৬), খোরশেদ আলম (৩৫), মো. বাচ্চু মিয়া (৩২), মো. নাজিম উদ্দিন (৩৯), মো. আজাদ (৪৫), মো. বারেক (২২), মো. শরীফ (২৪), সাইদুর রহমান (২৪), আবু সাইদ (৪৫), মো. নিয়ামত ভুঁইয়া (৪০), মো. মনির (৩৭) ও  মো. সাগর (২৮)। 

অপ্রাপ্ত জেলেরা হলেনরবিউল, মো. সুক্কুর, বিল্লাল হোসেন ও মো. জাহিদ। এদের বাড়ি চাঁদপুরের মতলব উত্তর, শরীয়তপুর ও নোয়াখালী জেলায়।

মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক বলেন, বৃহস্পতিবার (৫ মার্চ) দিনগত রাত ৮টা থেকে ৩টা পর্যন্ত মেঘনা নদীর সদরের হরিনা থেকে কাচিকাটা পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়। এ সময় ১৭ জেলে আটক, ২৫ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও তিনটি মাছ ধরার ইঞ্জিনচালিত কাঠের নৌকা জব্দ করা হয়।

তিনি আরও বলেন, রাতেই কোস্টগার্ড চাঁদপুর স্টেশনে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রহমত উল্লাহ পৃথক দুটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জেলেদের অর্থদণ্ড প্রদান করেন। কারেন্ট জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়। জেলেদের নৌকা কোস্টগার্ড হেফাজতে রয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযানে সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান ও কোস্টগার্ডের সদস্যরা উপস্থিত ছিলেন।

রূপালী বাংলাদেশ

Link copied!