× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ১৮, ২০২৬, ০১:১৪ পিএম

সড়ক থেকে ছিটকে আগুন লেগে গেল ঢাকাগামী বাসে

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ১৮, ২০২৬, ০১:১৪ পিএম

দুর্ঘটনাকবলিত বাস। ছবি : সংগৃহীত

দুর্ঘটনাকবলিত বাস। ছবি : সংগৃহীত

চাঁদপুরের কচুয়া উপজেলায় ঢাকাগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে পড়ে আগুন ধরে গেছে। ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনলেও বাসটি আংশিক পুড়ে গেছে। তবে বাসটিতে কোনো যাত্রী না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি।

বুধবার (১৮ মার্চ) ভোররাতে উপজেলার বিতারা ইউনিয়নের সাজিরপাড় এলাকায় কচুয়া-গৌরীপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী রফিকুল ইসলাম জানান, সেহরির সময় হঠাৎ বিকট শব্দ শুনে বাইরে এসে আগুন দেখতে পান। পরে স্থানীয়রা মিলে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন এবং দ্রুত ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেওয়া হয়। তবে ঘটনার পরপরই বাসের চালক ও সহকারী পালিয়ে যান।

স্থানীয় বাসিন্দা বরিউল ইসলাম বলেন, যাত্রীবিহীন বাসটি ভোরে ঈদযাত্রী আনতে ঢাকার উদ্দেশে রওনা হয়েছিল। পথে দুর্ঘটনার শিকার হয়ে আগুন ধরে যায়।

কচুয়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ছিদ্দিকুর রহমান জানান, বাসটির প্রায় ৬০ শতাংশ পুড়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সড়ক থেকে ছিটকে পড়ে তেলের ট্যাংকিতে বিস্ফোরণ ঘটায় আগুনের সূত্রপাত।

তিনি আরও বলেন, চালকের অতিরিক্ত গতি বা ঘুমঘুম অবস্থাই দুর্ঘটনার সম্ভাব্য কারণ হতে পারে। ঘটনায় তদন্ত চলছে।

রূপালী বাংলাদেশ

Link copied!