× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নিজস্ব প্রতিবেদক, চাঁদপুর

প্রকাশিত: এপ্রিল ৪, ২০২৬, ০২:০৬ পিএম

চাঁদপুরে জাটকা ধরায় ৬ জেলে আটক, ৩ জনের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, চাঁদপুর

প্রকাশিত: এপ্রিল ৪, ২০২৬, ০২:০৬ পিএম

আটককৃতরা। ছবি : রূপালী বাংলাদেশ

আটককৃতরা। ছবি : রূপালী বাংলাদেশ

নিষেধাজ্ঞা অমান্য করে চাঁদপুর সদরে মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় জাটকা ধরার অপরাধে ৬ জেলেকে আটক করা হয়েছে। এর মধ্যে ৩ জনকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বাকি ৩ জেলে শিশু হওয়ায় মুচলেকা রেখে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

শনিবার (৪ এপ্রিল) দুপুরে এসব তথ্য জানান অভিযানে অংশগ্রহণকারী সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান। শুক্রবার রাতে কোস্টগার্ড স্টেশনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বাপ্পি দত্ত রনি।

কারাদণ্ডপ্রাপ্ত জেলেরা হলেন- চাঁদপুর শহরের যমুনা রোড টিলা বাড়ি এলাকার আসিফ মোল্লা (২০), একই এলাকার মো. কালা (২০) ও মাদ্রাসা রোডের বাসিন্দা মো. সাগর হোসেন (২৮)।

সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, শুক্রবার রাত সাড়ে ৮টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত মেঘনার মোহনা এলাকায় সদর উপজেলা মৎস্য বিভাগ ও কোস্টগার্ড যৌথ অভিযান পরিচালনা করে। এ সময় আনন্দ বাজার এলাকা থেকে জাটকা ধরার কারণে ৬ জেলেকে আটক করা হয়।

Link copied!