× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নিজস্ব প্রতিবেদক, চাঁদপুর

প্রকাশিত: এপ্রিল ২৮, ২০২৬, ০৪:১৭ পিএম

চাঁদপুরে মেয়াদহীন ভিক্সল তৈরি করায় এক প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, চাঁদপুর

প্রকাশিত: এপ্রিল ২৮, ২০২৬, ০৪:১৭ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

চাঁদপুর শহরে অন্যের প্যাকেট ব্যবহার করে, খুচরা মূল্য, উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ উল্লেখ না করে টাইলস, ফ্লোর ক্লিনার ও ভিক্সল তৈরির অপরাধে এক প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান শহরের ৫ নম্বর ঘাট স্ট্যান্ড রোড এলাকায় অভিযান পরিচালনা করেন।

তিনি বলেন, অভিযান পরিচালনাকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে অন্যের প্যাকেট ব্যবহার, খুচরা মূল্য, উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ উল্লেখ না করে টাইলস, ফ্লোর ক্লিনার ও ভিক্সল তৈরির অপরাধে ‘চায়না ভ্যারাইটি’ মালিককে ২০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

এসময় বিভিন্ন নাম-ঠিকানা ব্যবহারসম্বলিত প্যাকেট ধ্বংস করা হয়। অভিযুক্ত প্রতিষ্ঠানের মালিক মো. খোকন সরকার পুনরায় এই ধরনের অনিয়ম থেকে বিরত থাকার অঙ্গীকার করেন।

জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. নজরুল ইসলাম এবং চাঁদপুর জেলা পুলিশের একটি দল অভিযানে সার্বিক সহায়তা প্রদান করে। জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।

Link copied!